অভিভাবকহীন দুদক কার পরামর্শে কাজ করছে?
বর্তমানে চেয়ারম্যানসহ কমিশনার নেই দুর্নীতি দমন কমিশন-দুদকে। সেক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে রুটিন কাজ চালিয়ে যাচ্ছে সংস্থাটি। ৬ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশন শেষে এসব কথা জানিয়েছেন দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম।
