মমতা কি পারবেন রাজনীতির ফিনিক্স পাখি হতে?
'প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়'—কবি জীবনানন্দ দাশের কবিতার এই লাইন দুটো যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের-ই প্রতিচ্ছবি। শূন্য থেকে শুরু করে সাফল্যের চূড়ায় ওঠার পর যার অবিশ্বাস্য পতন হয়েছে। এক সময়ের প্রবল প্রতাপশালী মুখ্যমন্ত্রী মমতাকে এখন নিজের অস্বিত্ব রক্ষার লড়াইয়ে নামতে হবে। ফিরে যেতে হবে নিজের লড়াই সংগ্রামের সেই পুরোনো দিনগুলোতে। গোছাতে হবে দল। আস্থা অর্জন করে আবারও হয়ে ওঠতে হবে পশ্চিমবঙ্গের মানুষের শেষ আশ্রয়স্থল। অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে মমতা কি পারবেন রাজনীতির ময়দানে ফিনিক্স পাখি হতে? চলুন মমতার সেই লড়াই , সংগ্রামের দিনগুলোতে ফেরা যাক; বুঝে আসা যাক লড়াই চালিয়ে যাওয়ার মতো কতটা প্রাণ শক্তি আছে মমতার?
