কিম জু আয়ে-র পোশাক কি উত্তরাধিকারের প্রতিচ্ছবি?
উত্তর কোরিয়ার ভবিষ্যৎ রাজনীতির মঞ্চে এক নতুন নক্ষত্র কিম জু আয়ে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের কন্যা জু আয়ের বয়স মাত্র ১৩ বছর। বিবিসির একটি প্রতিবেদন বলছে, এই কিশোরীর পোশাকের ধরন ও ফ্যাশন এবং বাহ্যিক অবয়ব একটি মেসেজ বহন করে, আর সেই মেসেজ হলো, তিনিই হতে যাচ্ছেন কিমের উত্তরসূরী।
