কবে থেকে বাড়বে মেট্রোরেল চলাচলের সময়?
রাজধানীতে মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে। বিশেষ করে রাতে ৪০ থেকে ৫০ মিনিট মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ জন্য কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চলাচল শেষ হলে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
