বিএনপি-জামায়াত: দোস্ত-দুশমনের রাজনীতি
বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান প্রধান বিরোধী দল জামায়াতের ওপর খুবই ক্ষুব্ধ। যার প্রমাণ পাওয়া গেছে সংসদের সবশেষ অধিবেশনে। এছাড়া, সংসদের বাইরেও '৭১ এ জামায়াতের ভূমিকা নিয়ে বেশ সোচ্চার কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। অন্যদিকে, আন্দোলন-সংগ্রামে বিএনপি-জামায়াত এককালে ছিল ঘনিষ্ঠ মিত্র। এমন কি ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের শরীক ছিল জামায়াত। তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপির সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ছিন্ন করে আলাদা জোট করে ভোটে লড়ে জামায়াত। এসব নিয়েই সাজানো হয়েছে আমাদের এই পর্বের 'Zero-Sum Game' অনুষ্ঠান। এবারের অতিথি বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। সবাইকে পুরোটা দেখার আমন্ত্রণ।
