দুর্নীতিই কি কাল হলো মমতার?
মমতার পরাজয়ের নেপথ্য কারণ হিসেবে বেশিরভাগ বিশ্লেষক মনে করছেন, দুর্নীতি। এটিই কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক স্বজনপ্রীতি, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে অবৈধভাবে কয়লা খনন ও পাচারের অভিযোগ, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারসহ বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত এই দলটি।
