পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি; কী বলছেন নেতরা?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গেরুয়া–ঝড়ে তছনছ হয়ে গেল তৃণমূল কংগ্রেসের দেড় দশকের সাজানো বাগান। ক্ষমতায় এলো ভারতীয় জনতা পার্টি- বিজেপি। এক দশক ধরে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ২০২১ সালের নির্বাচনেই রাজ্যটি দখলের আশা করেছিল। সেবার পদ্ম না ফুটলেও, বিধানসভায় আসনসংখ্যা ৩ থেকে ৭৭–এ গিয়েছিল। এবার পূরণ হলো বহুল কাঙ্ক্ষিত লক্ষ্য।
