প্রমোদতরিতে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাস কী?
আটলান্টিক মহাসাগরে ভাসমান এক প্রমোদতরিতে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আরও পাঁচজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলেও ধারনা করা হচ্ছে। আর্জেন্টিনা থেকে কেপ ভার্দেগামী এক প্রমোদতরিতে এই প্রাদুর্ভাবের খবর পাওয়ার পর; নড়েচড়ে বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ব্যাপারে সন্দেহভাজন হান্টাভাইরাস আক্রান্তদের বিষয়ে বিস্তারিত তদন্ত করছে সংস্থাটি। এই হান্টা ভাইরাস আসলে কী? কীভাবে ছড়ায় এই ভাইরাস? এ থেকে আপনি নিজে নিরাপদ তো? চলুন জেনে আসা যাক, সেসবের আদ্যোপান্ত।
