হরমুজ প্রণালীতে আটকা পড়া জাহাজের সংখ্যা কতো?
আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা বা আইএমও-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে এই সংকীর্ণ জলসীমায় প্রায় ২ হাজার জাহাজ আটকা পড়েছে। আর এসব জাহাজে আটকা পড়েছেন প্রায় ২০ হাজার নাবিক। আটকে পড়া এসব জাহাজের মধ্যে শুধু তেলের ট্যাংকারই নেই, রয়েছে এলএনজি বা গ্যাস ট্যাংকার, বিশাল সব বাল্ক ক্যারিয়ার, পণ্যবাহী কার্গো শিপ এবং পর্যটকবাহী বিলাসবহুল ক্রজ লাইনারও।
