হরমুজে আটকে থাকা জাহাজ বের করে নিতে পারবে যুক্তরাষ্ট্র?
হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে ইরান। থমকে গেছে মধ্যপ্রাচ্যের নৌ বাণিজ্য। বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পরিবহনের এই নৌ রুট বন্ধ থাকায় হু হু করে বাড়ছে জ্বালানির দাম। যা খুলে দিতে এখন তুমুল চাপের মুখে ট্রাম্প। পাল্টা কৌশল হিসেবে তিনি নৌ অবরোধ জারি করলেও আপস করেনি ইরান। এ অবস্থায় হরমুজে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে 'প্রজেক্ট ফ্রিডম' নামে নতুন এক উদ্যোগের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সোমবার থেকেই যা কার্যকর হবে।
