৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
লঘুচাপের কারণে দেশের আবহাওয়ায় বিরাজ করছে চরম অস্থিরতা। এর প্রভাবে ঢাকাসহ দেশের ৮টি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়। সোমবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এই আশঙ্কার কথা।
