ট্রাম্পের কারনে বিশ্বজুড়ে যেভাবে খাদ্যপণ্যের দাম বেড়েছে
মার্কিনীদের জীবন সহজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প; এখন উল্টো সবার জীবন বিষিয়ে তুলছেন। আমেরিকা ফার্স্ট নীতির কথা বলে ইসরায়েলের প্ররোচনায় ইরানের সঙ্গে যুদ্ধ করছেন। ছয় সপ্তাহের মধ্যে সামরিক অভিযান শেষ করার কথা বলে- এখন আটকা পড়েছেন হরমুজ প্রণালিতে। যার খেসারত দিতে হচ্ছে মার্কিনীদের। নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের লাগামহীন দামে নাভিশ্বাস উঠতে শুরু করেছে মার্কিনীদের জীবনে। এই অবস্থায় নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কী অপেক্ষা করছে ট্রাম্পের দল রিপাবলিকের সামনে? মার্কিনীদের সঙ্গে এতো সব প্রতারণার পর ট্রাম্প কি পার পাবেন?
