সরকারি দল ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়: আখতার হোসেন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, গণভোট হওয়ার পর বিএনপি কোনো বিষয়ে রাজি বা রাজি নয়- সেটি আর মুখ্য বিষয় হতে পারে না। গণভোটের আগে কী বলা হয়েছিল, তা খুঁজতে যাওয়া মানে জনগণের রায়কে প্রত্যাখ্যান করা। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। ৩ মে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জাতীয় কনভেনশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
