মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করার সাহস দেখাবে জাহাজ কোম্পানি?
ইরানে সরকার পতন ঘটিয়ে দেশটির ইউরেনিয়ামের দখল নিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু বিধি বাম; গত দুই মাসেরও বেশি সময় ধরে হরমুজ প্রণালিতেই আটকে আছে ওয়াশিংটন। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌ রুটের নিয়ন্ত্রণ নিয়ে হরমুজ প্রণালি পার হওয়া জাহাজ থেকে কৌশলে টোল আদায় করছে ইরান। ইরানের এই কৌশলও পণ্ড করে দেওয়ার উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। ইরানকে টোল দিলেই নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
