কীভাবে পানি থেকে মাইক্রোপ্লাস্টিক দূর করে সজনে বীজ?
আমরা প্রতিদিন যে পানি পান করছি, তার সাথে আমাদের শরীরে ঢুকছে প্লাস্টিকের অদৃশ্য কণা। যাকে বলা হয় 'মাইক্রোপ্লাস্টিক'। সাম্প্রতিক এক গবেষণা বলছে, বিশ্বের ৮৩ শতাংশ ট্যাপের পানিতেই এর উপস্থিতি রয়েছে। যা আমাদের হরমোন এবং শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। কিন্তু আপনি কি জানেন, ঘরের কাছের খুব পরিচিত একটি গাছ- এই জীবনঘাতী প্লাস্টিককে প্রায় শতভাগ দূর করতে পারে?
