‘সহযোগী সংগঠন নয়; দরকার জিয়াউর রহমানের ওপর গবেষণা’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়া পরিষদের নামে দোকান খোলা হোক, তা চাই না। বিএনপির অনেক অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে। আরেকটি সহযোগী সংগঠনের দরকার নেই। আমাদের দরকার জিয়াউর রহমানের ওপর গবেষণা প্রতিষ্ঠান। এই ব্যাপারে সচেতন থাকতে হবে। আমার চাপে জিয়া পরিষদ কয়েকটি বই করেছে। তারা গবেষণামূলক কাজ করুক, সেটি প্রত্যাশা। ২ মে রাজধানীর শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় এসব কথা জানান তিনি।
