চাইলেই কি ইউরোপ থেকে মার্কিন সেনা কমানো সম্ভব?
ইউরোপীয় মিত্ররা মার্কিন নীতির কড়া সমালোচনা করায় চরম ক্ষুব্ধ হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এরই জেরে ইউরোপ থেকে হাজার হাজার মার্কিন সেনা সরিয়ে নেবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। প্রতিশোধের এই হুমকি কি কেবলই ফাঁকা আওয়াজ, নাকি সত্যিই চরম হুমকির মুখে পড়তে যাচ্ছে ইউরোপের সার্বিক নিরাপত্তা?
