ইউরেনিয়ামের মজুত একটি দেশকে কতটা শক্তিশালী করে?
যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্য, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারতসহ বিশ্বজুড়ে এখন আলোচনায় ইউরেনিয়াম। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও এই জ্বালানি ব্যবহার করা হচ্ছে। চিন্তার বিষয় হলো, কেন উন্নত দেশগুলো তাদের শক্তি প্রদর্শনের অন্যতম হাতিয়ার হিসেবে ইউরেনিয়াম বেছে নিচ্ছে? এটা কি কেবল ভূরাজনীতির অংশ নাকি স্নায়ুযুদ্ধ পরবর্তী নতুন সংস্করণ? কেনইবা চাইলেই ইউরেনিয়াম মজুত করা যায় না? ইউরেনিয়াম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ নয়; তবে কেন এর উৎপাদন, সমৃদ্ধকরণ এবং ব্যবহার আন্তর্জাতিক আইন ও চুক্তি NPT দ্বারা কঠোরভাবে নিয়ন্ত্রিত? টিবিএস এক্সপ্লেইনারে জানব এসব প্রশ্নের উত্তর।
