হঠাৎ ইরানি মুদ্রামানের পতন কেন?
ইরানি মুদ্রা ইরানিয়ান রিয়ালের মান এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। মাত্র এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে রিয়ালের দাম কমেছে অর্ধেকেরও বেশি। ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলাই মূলত এই সংকটের মূল কারণ। গত ২৯ এপ্রিল খোলা বাজারে প্রতি ডলারের বিপরীতে ইরানিয়ান রিয়ালের দাম ছাড়িয়েছে ১৮ লাখ ১০ হাজারের ঘর। অথচ মাত্র এক সপ্তাহ আগেই এটি ছিল ১৫ লাখের ঘরে। এরও এক বছর আগে প্রতি ডলারে পাওয়া যেত ৮ লাখ ১১ হাজার ইরানিয়ান রিয়াল। মুদ্রার এই অবাধ পতন এখন সাধারণ ইরানিদের ধরা-ছোঁয়ার বাইরে।
