১ মে কেন শ্রমিক দিবস হিসেবে পালন শুরু হয়েছিল?
১ মে সারাবিশ্বে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। যা মে দিবস নামেই বেশি পরিচিত। একসময় ইউরোপের বিভিন্ন দেশে ১ মে বসন্তের উৎসব পালনের দিন ছিল। গ্রীক ও রোমান সভ্যতায় যার উল্লেখ মেলে। তবে পরবর্তীকালে এই দিনটিই ইতিহাসে বিশেষ স্থান করে নেয় শ্রমজীবী মানুষের আন্দোলনের এক বেদনাবিধুর আর বিজয়গাঁথার দিন হিসেবে। কিন্তু সেটি কিভাবে?
