আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের নজিরবিহীন অভিযান
গত দুই বছরেরও বেশি সময় ধরে গাজায় খেয়ে না খেয়ে যেই ভয়াবহ জীবন অতিবাহিত করছে ফিলিস্তিনিরা; তা দেখেও যেন টু শব্দটি করা যাবে না, পাঠানো যাবে না কোনো মানবিক সহায়তা। গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌ-বহরকে আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়ে সেই বার্তাই যেন দিল ইসরায়েল।
