ইরান যুদ্ধ নিয়ে শুনানিতে যেভাবে হেনস্থা হলেন পিট হেগসেথ
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে, প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের প্রকাশ্য শুনানিতে হাজির হয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তার পাশে ছিলেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন। কয়েক ঘণ্টার এই উত্তপ্ত শুনানিতে যুদ্ধের লক্ষ্য, সময়কাল ও খরচ নিয়ে আইনপ্রণেতাদের কঠিন প্রশ্নের মুখে পড়েন তিনি।
