আদালতের রায়ে কি বদলে যাবে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি?
আদালত ট্রাম্প প্রশাসনের একটি বিতর্কিত অভিবাসন নীতি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। এই নীতিতে অভিবাসনবিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জামিন না দিয়ে বাধ্যতামূলকভাবে আটকে রাখা হতো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ২৮ এপ্রিল নিউইয়র্কের মার্কিন দ্বিতীয় সার্কিট আপিল আদালতের তিনজন বিচারক একমত হয়ে এই রায় দেন। আদালতের রায়ে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন কয়েক দশকের পুরোনো একটি আইনের ভুল ব্যাখ্যা দিয়ে এই কঠোর নীতি চালিয়ে আসছিল।
