মোজতবার আড়ালে পেছন থেকে সিদ্ধান্ত নিচ্ছে কে?
দ্বিতীয় মাসে পা দিয়েছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ। পুরো এই সময়টায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এক মুহূর্তের জন্যও পায়নি ইরান। যুদ্ধের প্রথম দিনেই নিহত হন এই নেতা। ইরানের যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এতদিন যার কথাই ছিল শেষ কথা। তার অনুপস্থিতিতে গত দুই মাস ধরে কীভাবে এ যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরান? এখনো আড়ালে থাকা আহত নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কি আদৌ কোনো সিদ্ধান্ত নিতে পারছেন; নাকি তাকে পরিচালিত করছে অন্য কেউ?
