দর বৃদ্ধির পর বোতলজাত সয়াবিনের সরবরাহ কেমন?
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ৫ লিটারের একটি বোতলের দাম ৯৫৫ টাকা থেকে বেড়ে ৯৭৫ টাকা হয়েছে। ২৯ এপ্রিল ভোজ্য তেলের দর পর্যালোচনা সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির সংশোধিত মূল্য ঘোষণা করেন।
