রাজধানীর উপকণ্ঠে অভিযান চালিয়ে কী উদ্ধার করল পুলিশ?
কামরাঙ্গীরচর এবং সাভারে আলাদা দুইটি অভিযানে গত ২ দিনে ২৮০ কেজি গাজা, ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং জব্দ করেছে পুলিশ। ২৯ এপ্রিল ডিএমপি হেডকোয়াটার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, গত তিন মাসে ৩ লাখ ২৮ হাজার ৬৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২৭ এপ্রিল ৮ কেজি হেরোইন জব্দ করেছে পুলিশ। এসবের আর্থিক মূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা।
