দ্বিতীয় দফার ভোট চলছে পশ্চিমবঙ্গে: কী আছে মমতার ভাগ্যে?
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আজ শুরু হয়েছে। প্রথম দফায় রেকর্ড ৯২ শতাংশ ভোট পড়েছিল। এবার সেই রেকর্ড ভাঙবে কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে এবার সবার নজর, দক্ষিণবঙ্গের ১৪২টি আসনের দিকে। এই দফার ভোটেই অনেকটা নির্ধারিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভাগ্য।
