আবারও কি ক্যাম্পাস দখলের রাজনীতি?
এক সময় জাতীয়তাবাদী ছাত্রদলের পরম বন্ধু ছিল ইসলামী ছাত্রশিবির। কিন্তু রাজনৈতিক সমীকরণের ফসল হিসেবে আগের সেই সম্পর্ক এখন ইতিহাসের অংশ। যার প্রমাণ মেলে সম্প্রতি দেশের প্রধান দুটি ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষে জড়ানো। এমন কি ছাত্রদলের মিছিল থেকে এখন ছাত্রশিবিরকে লক্ষ্য করে শ্লোগান দেওয়া হয় 'গুপ্ত' বলে। কিন্তু এই দুটি সংগঠনের মধ্যে কেন এই বৈরিতা? অন্যদিকে, আবারও কি ফিরছে ক্যাম্পাস দখলের রাজনীতি? আমাদের `Zero-Sum Game' অনুষ্ঠানে এসবের ব্যাখ্যা দিয়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। সবাইকে পুরোটা দেখার আমন্ত্রণ।
