পরমাণু ইস্যুতে আলোচনায় ইরানের অনীহা কেন?
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে এখন অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চলছে। দু'পক্ষই শান্তি চায়; তবে সমস্যা হলো, উভয়পক্ষই নিজেদের দাবিতে অনড়। কেউ কাউকে ছাড় দিতে চাইছে না। যুক্তরাষ্ট্র বলছে, আলোচনার মূল বিষয় হলো পরমাণু। অন্যদিকে ইরান বলছে, আপাতত তেহরান এই ইস্যুতে আলোচনা করতে রাজি নয়।
