রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আনুষ্ঠানিক ইউরোনিয়াম লোডিং শুরু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি বা ইউরোনিয়াম লোডিং শুরু হয়েছে। এর মধ্যেদিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ৩৩তম দেশ হিসেবে তালিকায় নাম উঠলো বাংলাদেশের। আর বাংলাদেশ প্রবেশ করলো পারমাণবিক বিদ্যুৎ প্রযুক্তির নতুন দিগন্তে। ২৮ এপ্রিল রূপপুরের বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোডিংয়ের মূহুর্তকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়। ওই অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, এটা শুধু পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ না, এটা প্রযুক্তির নতুন যুগে বাংলাদেশের প্রবেশ।
