যুদ্ধের ধাক্কায় থমকে গেছে ইরানিদের জীবন
যুদ্ধ, নিষেধাজ্ঞা ও হামলার প্রভাবে ইরানের অর্থনীতি গভীর সংকটে পড়েছে। প্রায় সব খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে।কারখানা বন্ধ, উৎপাদন কমে যাওয়া এবং লাখ লাখ মানুষের চাকরি হারানো এখন বড় বাস্তবতা। দারিদ্র্য দ্রুত বাড়ছে এবং নতুন করে লাখো মানুষ ঝুঁকির মুখে পড়েছে। মুদ্রাস্ফীতি বেড়ে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। শিল্পখাত, পরিবহন ও প্রযুক্তিনির্ভর ব্যবসা বড় ধাক্কা খেয়েছে, বিশেষ করে ইন্টারনেট সীমাবদ্ধতায় ডিজিটাল অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও নিম্ন আয়ের কর্মীদের ওপর চাপ আরও বেশি পড়েছে। সরকার কিছু পদক্ষেপ নিলেও বাস্তবে মানুষের অনিশ্চয়তা কমেনি। এখন ইরানে সবচেয়ে বড় সংকট হলো—চাকরি, আয় ও ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ; যেখানে মানুষের লড়াইটা সীমান্তে নয়, বরং প্রতিদিনের খাবার জোগাড় করা।
