ট্রাম্পকে ঘিরে টানাপোড়েন; বার্ষিক সম্মেলন কমাতে চায় ন্যাটো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বাড়তে থাকা টানাপোড়েনে, ন্যাটো তাদের বার্ষিক শীর্ষ সম্মেলনের প্রচলন বদলানোর কথা ভাবছে। এই বিষয়ে অবগত ছয়টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, প্রতি বছর সম্মেলন করার বদলে এর ব্যবধান বাড়ানো বা কিছু বছর একেবারেই না করার বিষয়টি এখন আলোচনায় রয়েছে। যাতে ট্রাম্পের মেয়াদের শেষ সময়ে অপ্রয়োজনীয় রাজনৈতিক অস্থিরতা এড়ানো যায়।
