ছাত্র রাজনীতি কি এখনও ছাত্রলীগ স্টাইলে?
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এককালের ঘনিষ্ঠ মিত্র। তখন অবশ্য জামায়াত ছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরীক। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলাদা জোট করে লড়ে জামায়াত। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ছাত্রদল-ছাত্রশিবিরের বাকযুদ্ধ। পরে কোথাও কোথাও যা রূপ নেয় সংঘর্ষে। কেন এই পরিস্থিতি? আমাদের 'Zero-Sum Game' অনুষ্ঠানে এর ব্যাখ্যা করেছেন, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। সবাইকে পুরোটা দেখার আমন্ত্রণ।
