রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সংযোজন শুরু আজ
পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে যাত্রা শুরু করছে বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে ২৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হচ্ছে বাংলাদেশ।
