কবে থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে জানালেন মন্ত্রী
আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে লোডশেডিং ৮০০-৯০০ মেগাওয়াটে নেমে আসবে এবং বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। ২৭ এপ্রিল রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত 'ফোর্থ বাংলাদেশ-চীন রিনিউএবল এনার্জি ফোরাম'-এ প্রধান অতিথির বক্তব্যে জ্বালানিমন্ত্রী এসব মন্তব্য করেন।
