উচ্চ আদালত থেকে আগাম জামিন পেলেন আমির হামজা
মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ২৭ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
