কেমন হতে যাচ্ছে দেশের প্রাথমিক শিক্ষা?
আগামী দিনে প্রাথমিক শিক্ষা খাতে বাংলাদেশকে এমন অবস্থানে নিয়ে যাওয়া হবে, যাতে অন্য দেশগুলো বাংলাদেশকে অনুসরণ করে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকার এরইমধ্যে পরিকল্পনা প্রণয়ন ও কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ২৬ এপ্রিল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
