হঠাৎ বৃষ্টিতে কমল তাপমাত্রা
দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে বৃষ্টির দেখা পেলো রাজধানীবাসী। ২৬ এপ্রিল সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। এরপর দুপুরের দিকে কিছু এলাকায় ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করলে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে সন্ধ্যার পর শুরু হয় মুষলধারে বৃষ্টি।
