গুলির পর কী করছিলেন ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিরা?
আনন্দঘন পরিবেশে চলছিল হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ। ওয়াশিংটনের হিলটন হোটেলে উপস্থিত ছিলেন প্রায় ২ হাজার ৬০০ অতিথি। কিন্তু মুহূর্তেই সেই আনন্দ বিষাদে রূপ নিল গুলির শব্দে। প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার এই অনুষ্ঠানে অংশ নেওয়া ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ঘিরে তৈরি হয় তোরজোড়।
