ন্যাটো থেকে স্পেনকে ছাঁটাইয়ের হুমকি কেন দিলেন ট্রাম্প?
৩২টি দেশের পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে কাগুজে বাঘ বলে উপহাস করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছেন ন্যাটো থেকে সরে আসার। কিন্তু এখন ইরান যুদ্ধে যারা সহায়তা করেনি তাদেরকেই ছেঁটে ফেলার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। যার মধ্যে স্পেন অন্যতম। কিন্তু ট্রাম্প চাইলেই কি স্পেনকে ন্যাটো থেকে ছাঁটাই করতে পারবেন?
