আখাউড়া স্থলবন্দর: পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি
নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন কমায় আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বেড়েছে। তবে এখনও বেশি কিছু পণ্যে রয়েছে নিষেধাজ্ঞা। এ অবস্থায় রপ্তানি বাণিজ্য বাড়াতে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ব্যবস্থা নেয়ার দাবি ব্যবসায়ীদের।
