যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ পাওয়া গেছে, অন্যজন কোথায়?
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির নিখোঁজ হওয়ার খবরটি এখন টক অব দ্য টাউন। নিখোঁজের এক সপ্তাহ পর ২৪ এপ্রিল ফ্লোরিডার টাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজে উদ্ধার করা হয়েছে জামিল লিমনের মরদেহ। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
