তরুণ প্রজন্ম মানবসম্পদে রূপান্তরের সরকারের পরিকল্পনা কী?
অর্থনৈতিক উত্থানের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক প্রেক্ষাপটে পোশাক শিল্প এবং রেমিটেন্সে বাংলাদেশের নির্ভরতা আর টেকসই নয়। বরং টেকসই উন্নয়নের লক্ষ্যে জৈবপ্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা, শিল্প এবং জলবায়ু সহনশীলতাকে রূপান্তরে মনযোগ দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে সরকারের পরিকল্পনা কী? ২৫ এপ্রিল টিবিএস রাউন্ডটেবিলে অংশ নিয়ে এই বিষয়ে পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন।
