TBS ৮টার সংবাদ, ২৪ এপ্রিল ২০২৬
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয়ের প্রভাব পড়বে না ভোক্তা পর্যায়ে, বললেন বাণিজ্যমন্ত্রী; টিকার অভাবে হামের উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা; জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি; রপ্তানিকারকদের জন্য কম সুদের প্রি-শিপমেন্ট ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক; তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল ইরান।
