নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ; মোটরসাইকেলে আগুন
নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ২৪ এপ্রিল দুপুরে, লালপুর উপজেলার কদমছিলান এলাকায় এ ঘটনা ঘটে। এই সময় নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে আগুন দেওয়া হয় দুটি মোটরসাইকেলে।
