গর্তে পড়া শিশুকে তুলে আনতে তারা মিয়ার অভিনব আবিষ্কার
গভীর গর্তে পড়ে শিশু মৃত্যুর মর্মান্তিক ঘটনা প্রায়ই শোনা যায়। তবে এবার সেই সমস্যার একটি সহজ সমাধান বের করেছেন নাটোরের এক কৃষক। নিজ উদ্যোগে তৈরী করেছেন শিশু উদ্ধারের বিশেষ খাঁচা। প্রাথমিকভাবে উদ্ভাবিত খাঁচাটি পরীক্ষা-নিরীক্ষা করে সন্তোষ প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের একটি দল।
