হামলা নিয়ে কী বলছে ছাত্রদল ও ছাত্রশিবির?
রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার হয়েছেন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী ও মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। ২৩ এপ্রিল সন্ধ্যার পর রাজধানীর শাহবাগ থানার সামনে এ ঘটনা ঘটে। ছাত্রদলের নেতা–কর্মীরা এই হামলা করেছেন বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির।
