বিশ্বে ক্ষমতার ধারণা কীভাবে বদলে দিল ইরানের ড্রোন?
চার দশকের বেশি সময় ধরে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা একটি দেশ, যাদের বিমানবাহিনী একসময় বিদেশি প্রকৌশলীদের অভাবে অকেজো হয়ে পড়েছিল, তারাই এখন আধুনিক যুদ্ধের নিয়মকানুন নির্ধারণ করে দিচ্ছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ২০২৬ সালে ইসরায়েলের আকাশসীমায় নির্ভুল আঘাত—সবখানেই দাপট দেখাচ্ছে ইরানের ড্রোন প্রযুক্তি।
