গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংসদে কী জানালেন প্রতিমন্ত্রী?
দেশে বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ২৩ এপ্রিল সংসদে তিনশ বিধিতে দাঁড়িয়ে তিনি আরও জানান, এখন থেকে গ্রাম ও শহরে সমানমাত্রায় লোডশেডিং হবে।
