দেশে বিদ্যুৎ ঘাটতি বেড়েছে কেন?
আগামী সপ্তাহ থেকে সারাদেশের সাথে সমন্বয় করে ঢাকা শহরেও লোডশেডিং দেওয়া পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। সচিবায়লয়ে বিদ্যুৎ বিভাগের এক ব্রিফিংয়ে এ তথ্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়েয় যুগ্ম সচিব উম্মে রেহানা। তিনি জানান, জ্বালানি সংকটের কারণে দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ঘাটতি ছাড়িয়েছে ৩ হাজার মেগাওয়াট।
